সুন্দরবনের পীরখালির জঙ্গলে রয়‍্যালবেঙ্গল দর্শন - The News Lion

সুন্দরবনের পীরখালির জঙ্গলে রয়‍্যালবেঙ্গল দর্শন




দি নিউজ লায়ন ; সোমবার বিকেলে যে জঙ্গলে বাঘের দেখা পেলেন পর্যটকরা মঙ্গলবার দুপুরে সেই জঙ্গলেই কাঁকড়া শিকার করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর। ঘটনাস্থল সুন্দরবনের পীরখালির জঙ্গল। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে উত্তর ২৪ পরগনার বারাসতের ১৫ জনের দল বোটে করে সুন্দরবনের জলপথে  ভ্রমনের সময় পীরখালি এলাকায় বাঘের দেখা পায়। নদীতে সাঁতার কেটে বাঘ জঙ্গলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় প্রায় কুড়ি মিনিট ধরে বাঘ দেখেন পর্যটকেরা মঙ্গলবার দুপুরে ঠিক সেই জায়গাতেই কাঁকড়া শিকার করতে গিয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর এই নিয়ে গত এক বছরের হিসেব ধরলে বাঘের হামলায় মৎস্যজীবীর মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁইছুঁই। মৃত মৎস্যজীবির নাম সৌমেন রায়(৩৬)।


 ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী ব্লকের ঝড়খালি ৪ নম্বর এলাকার বাসিন্দা মৎস্যজীবী সৌমেন রায় সহ আরও ২ জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়। মঙ্গলবার দুপুরে মাছ কাঁকড়া ধরার সময় আচমকা পীরখালি জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী সৌমেন রায়ের উপর।


আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা নৌকার বৌঠা লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।বেশ কিছুক্ষণ ধরে চলে বাঘের সঙ্গে মৎস্যজীবীদের লড়াই। অবশেষে বাঘ শিকার ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়লেও বাঁচানো যায়নি মৎস্যজীবীকে। বন দপ্তরের হিসেব বলছে লকডাউন এরপর থেকে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে পীরখালি এবং ঝিলার জঙ্গল। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এই দুই জঙ্গলে হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.